বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘বিএনপি সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নামবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

‘বিএনপি সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নামবে’
ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদেক কায়েম। ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদেক কায়েম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। 


বিজ্ঞাপন


সাদিক কায়েম লিখেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপির এই অবস্থান দলটির সংস্কারবিরোধী মনোভাবকে স্পষ্ট করেছে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এমন সিদ্ধান্ত দেশে বিদ্যমান কাঠামো অটুট রাখার ইঙ্গিত বহন করে। বিএনপি সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে কর্মসূচি দিতে পারে।

আবু সাদেক কায়েম সতর্ক করে বলেন, ‘এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এমআর/এমআই 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর