রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

জামায়াতসহ ১১ দল বিক্ষোভ সমাবেশ করবে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ এএম

শেয়ার করুন:

সোমবার বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১ দলের

সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ হবে। 

গণমাধ্যমে পাঠানো বার্তায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনি  ঐক্যের শীর্ষ নেতারা কর্মসূচিতে উপস্থিত থাকবেন। 


বিজ্ঞাপন


গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া যায়। 

নির্বাচন পরবর্তী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় শিশুসহ তিনজন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। ৩০টি জেলায় দুই শতাধিক সহিংস ঘটনার সময় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর