সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

হত্যার হুমকি পেলেন ঢাবি শিক্ষক মোনামী, ফাঁস করলেন স্ক্রিনশট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

Dhaka University teacher Shehreen Amin Bhuiyan Monami 3
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বারবার হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন (ট্যাগ) করে রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।


বিজ্ঞাপন


পোস্টে তিনি বেশকিছু স্ক্রিনশটও প্রকাশ করেন। স্ক্রিনশটগুলোতে দেখা যায়, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।

একটি এসএমএসের স্ক্রিনশটও দেন মোনামী। তাতে লেখা আছে, ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও।’

Dhaka_University_teacher_Shehreen_Amin_Bhuiyan_Monami_9
ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামিকে হত্যার হুমকির স্ক্রিনশট

তারেক রহমানের উদ্দেশে পোস্টে শেহরীন আমিন লেখেন, ‘১৩ ফেব্রুয়ারি থেকে আমি যে অসংখ্য হত্যার হুমকির সম্মুখীন হচ্ছি তার মধ্যে এটি একটি মাত্র... ’


বিজ্ঞাপন


বিএনপি চেয়ারম্যানের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘এটাই কি আপনার ‘নারীবান্ধব ও নিরাপদ’ বাংলাদেশ???’

Dhaka_University_teacher_Shehreen_Amin_Bhuiyan_Monami_4
বিএনপির চেয়ারম্যানকে ট্যাগ করে ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ফেসবুক পোস্ট

পোস্টে তিনি এও লেখেন, ‘সকল মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

এরআগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।

এসএইচ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর