রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

T
ছবির প্রথমে জামায়াত আমির, তারপর তারেক রহমান, শেষে নাহিদ ইসলাম।

নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতের জন্য জামায়াতের ইসলামী আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলটির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
 
সূত্র মতে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় প্রথমে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় যাবেন তারেক রহমান। এরপর যাবেন নাহিদ ইসলামের বাড্ডার বাসায়। 


বিজ্ঞাপন


সূত্র আরও জানিয়েছে, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায়, তারই অংশ হিসেবে দলের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাত করতে যাবেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর