শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রথমবার জিতলেন হাতপাখার প্রার্থী, ফুল দিয়ে বরণ চরমোনাই পীরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

প্রথমবার জিতলেন হাতপাখার প্রার্থী, ফুল দিয়ে বরণ চরমোনাই পীরের
দলের আমিরের সঙ্গে বিজয়ী প্রার্থী মাহমুদুল হোসাইন ওলি উল্লাহ। ছবি: সংগৃহীত

দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে হাতপাখা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হোসাইন ওলি উল্লাহ। দক্ষিণাঞ্চলে তিনি কেওড়াবুনিয়ার পীর নামে পরিচিত। 

ভোটে বিজয়ী হয়ে নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চরমোনাই দরবারে গেলে দলের আমির মূফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।


বিজ্ঞাপন


দীর্ঘ তিন দশকে প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজেদের আসন নিশ্চিত করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ওলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। 

haatpakha
দলের আমিরের সঙ্গে বিজয়ী প্রার্থী মাহমুদুল হোসাইন ওলি উল্লাহ। ছবি: সংগৃহীত

এর আগে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে চরমোনাই পীরের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রশীদ প্রায় ৩০ হাজার ভোট পেয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যদিও সেবার তিনি জয়ী হতে পারেননি, তবে সেই নির্বাচনের ৩০ বছর পর একই আসনে ওলি উল্লাহর বিজয়কে দলটির রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

তবে এই আসনে ১৯৯৬সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোটের ব্যানারে দলটির প্রার্থী গোলাম সরোয়ার হিরু মিনার প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।তিনি বিজয়ী হয়েছিলেন।


বিজ্ঞাপন


ইসলামী আন্দোলন বাংলাদেশের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালের ১৩ মার্চ। সে সময় বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ উদ্যোগে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্ম। পরবর্তীকালে মতভেদ ও বিভক্তির প্রেক্ষাপটে এটি পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করীমের নেতৃত্বে একটি পৃথক রাজনৈতিক দলে রূপ নেয়। ১৯৯১ সাল থেকে দলটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় হয়। এরপর ২০০৮ সালে নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক পায়।

বিইউ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর