ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের মোট ১৫১ টি কেন্দ্রের মধ্যে ১২ টি কেন্দ্রে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা যায়, ১২টি কেন্দ্রে হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন ৯ হাজার ৬৪৮ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এমএইচআর

