বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

ঢাকা-১১: এক কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

ঢাকা-১১: এক কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের একটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে ৬২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫ ভোট।


বিজ্ঞাপন


ঢাকা-১১ আসনটি রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বড় ধরনের কোনো সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এবারের সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত সারাদেশের ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর