শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সর্বোচ্চসংখ্যক আসনে জিতে সরকার গঠন করব: জুবায়ের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

jubayer
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন এহসানুল মাহবুব জুবায়ের। ছবি- ঢাকা মেইল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, ‘আমরা আশা করছি, সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠন করব, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


জুবায়ের বলেন, ‘দেশের ইতিহাসে অনন্য সাধারণ একটি নির্বাচন হয়েছে। খুব বড় আকারে ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিভিন্ন আসনে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, নানাভাবে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে সব জানিয়েছি। আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই। সামগ্রিক ভাবে দেশবাসী এই নির্বাচন উপভোগ করেছে।’

জুবায়ের আরও বলেন, ‘ফলাফল যাতে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে হয়, সেটা দেখার অপেক্ষায়।’

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর