বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাতভর কেন্দ্র পাহাড়ায় ভোটাররা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ এএম

শেয়ার করুন:

রাতভর কেন্দ্র পাহাড়ায় ভোটাররা

ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। তবে ভোটের আগের রাতেই বিভিন্ন কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা গেছে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের। 
 
বুধবার দিবাগত রাতে দেখা যায়, ভোট কেন্দ্রের বাইরে যার যার ভোটার তথ্য কেন্দ্রে অবস্থান করছেন নেতা কর্মীরা। ভোটকেন্দ্রে যেনে কেউ কোনো অনৈতিক কর্যক্রম না করতে পারেন এজন্য সতর্ক অবস্থানে পাহাড়া দিচ্ছেন তারা। তৎপর রয়েছে আইনশৃংখলা বাহিনী।
 
দীর্ঘ দেড় দশকের রুদ্ধশ্বাস পরিবেশ কাটিয়ে কথা বলার স্বাধীনতা আর ভোটাধিকার পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর গটা দেশ। যে রাজপথে ঝরেছে বিপ্লবীদের রক্ত, সেই রাজপথে এখন মুক্তকণ্ঠের নির্বাচনি আমেজ। 
 
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কয়েকটি স্তরে ভোটের নিরাপত্তায় আছে সেনাবাহিনী, পুলিশ, আনসার বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৬ হাজার সদস্য।
 
picture
আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেবল ভোটই নয়, বরং এটি নতুন প্রজন্মের লড়াইয়ের ফসল—যেখানে মানুষ কোনো ভয় ছাড়াই নিজের পছন্দের নেতা বেছে নেয়ার অধিকার ফিরে পাচ্ছে। ভয়হীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগের এই নতুন চর্চা বাংলাদেশকে নিয়ে যাবে এক নতুন গণতান্ত্রিক দিগন্তের দিকে। তবে এবারের নির্বাচন কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন, এক ঐতিহাসিক ‘গণভোট’।
 
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দেড় বছরের মাথায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।
 
বিশ্লেষকরা এই নির্বাচনকে অভিহিত করছেন বিশ্বের প্রথম ‘জেন-জি’ অনুপ্রাণিত নির্বাচন হিসেবে। প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটারের বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
 
এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর