বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

বন্দুকের নলেও দেশ ছাড়িনি: ববি হাজ্জাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

বন্দুকের নলেও দেশ ছাড়িনি: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরের শ্যামলী মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনি সভায় বক্তব্য দেন প্রার্থী ববি হাজ্জাজ। ছবি: বিএনপির সৌজন্যে

ঢাকা-১৩ আসনের এমপি প্রার্থী ববি হাজ্জাজ দাবি করেছেন তিনি বিগত হাসিনা সরকারের সময়ে গুমের শিকার হয়েছিলেন। তাকে দেশ ছাড়াতে বন্দুকের নল ধরা হলেও তিনি দেশ ছেড়ে যাননি।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় সভাপতির বক্তব্যে ববি এ দাবি করেন। 


বিজ্ঞাপন


ববি হাজ্জাজ বলেন, নির্বাচিত হলে ১৮০ দিনের মধ্যে রাস্তা ঘাটের উন্নয়ন করব। জলাবদ্ধতা নিরসনে খাল খনন করব।  

ববি বলেন, আপনারা যদি ভোট দিয়ে জয়ী করেন এই আসনে ৭ ওয়ার্ডে মাসে সাত দিন মিটিং করব, যেখানে সব কাউন্সিলর থাকবেন। জনগণ উপস্থিত থেকে তাকে প্রশ্ন করতে পারবেন। তিনি জবাবদিহি করবেন। 

bobby_hajjaj_iii
মোহাম্মদপুরের শ্যামলী মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনি সভা। ছবি: বিএনপির সৌজন্যে


এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর