রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশের তান্ডব নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আভাস’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

M
ফেনীতে সাইকেল র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মজিবুর রহমান মঞ্জু। ছবি- প্রতিনিধি

শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের তান্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। 

তিনি বলেন, ‘নিরীহ ছাত্র-জনতার উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে পুলিশ, আমরা তার ধিক্কার জানাই। যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, যে পুলিশ হাদির খুনিরা কোথায় আছে সেটা নির্ধারণ করতে পারিনি, যে পুলিশ ওসমান হাদির খুনিরা দিনে-দুপুরে পালিয়ে যাওয়ার সময় ধরতে পারে না, সে পুলিশ নিরীহ ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে প্রমাণ করেছে, তারা এখনো ফ্যাসিবাদের তাবেদারিতে ব্যস্ত। আমরা এর বিচার চাই।’


বিজ্ঞাপন


2

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী হিসেবে মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে সাইকেল র‍্যারি করে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা। 

র‍্যালিটি শহরের ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। এই আয়োজনের সমাপনীতে বক্তব্য দেন মঞ্জু।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণ গত ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে, তা দেখে মনে হচ্ছে, এই ঘটনা ইনটেনশনালি ঘটনা হয়েছে।’ 


বিজ্ঞাপন


মঞ্জুর দাবি, ‘এ ঘটনার পেছনে একটা রহস্যও থাকতে পারে। সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তা দেওয়ারও চেষ্টা হতে পারে। আমাদের প্রশাসন, পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে- এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এ লক্ষণগুলো দেখে আমরা আরেকটা মহাবিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি।’ 

3

তিনি বলেন, ‘তরুণরাই রাষ্ট্র বদলাবে। তরুণরাই নতুন একটা দেশ গড়ে তুলবে। তরুণরা পুরনো গ্লানি মুছে দিয়ে যত কঠিন হোক, যত সংগ্রাম মুখর হোক, তারুণ্যের জন্য লড়াই করবে। তরুণরা আজাদির লড়াই করবে। তরুণরা আজাদি এনেছিল ৪৭-এ, তরুণরা আজাদি এনেছিল ৭১-এ, তরুণরা প্রতিবাদ করেছিল ১৯৯০-এ, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এরমধ্য দিয়ে তারা প্রমাণ করেছে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’

সংগঠনের শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম। 

এসময় জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, শিবিরের সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও মইনুল ইসলাম জুবায়ের উপস্থিত ছিলেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর