শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: ডা. শফিকুর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: ডা. শফিকুর
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রবাসে কোনো শ্রমিক মারা গেলে রাষ্ট্রীয় দায়িত্বে লাশ দেশে ফিরিয়ে আনা হবে। কেউ প্রবাসে গিয়ে মারা গেলে তার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। কোনো টেলাটেলি চলবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


জামায়াত আমির বলেন, ‘নিউইয়র্কসহ বিশ্বের সকল দেশের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সরাসরি ফ্লাইট চালু করা হবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন সবার জন্য সমান।’

তিনি বলেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সমস্ত মানুষ পরিবর্তন চায়। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়।’

সকালে হবিগঞ্জের স্থানীয় নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। সেখানে তিনি বলেছেন, ‘ক্ষমতায় গেলে আইন সকলের জন্য সমান হবে। বিচার টাকার কাছে বিক্রি হবে না। সবাই ন্যায় বিচার পাবে। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘নির্বাচিত হয়ে কেউ চরিত্র হননের রাজনীতি করবে সেই বাংলাদেশ চাই না। আমরা নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয়-ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে জামায়াত দায়িত্ব হিসেবে নিয়েছে। রাজনীতি যাদের পেশা, তারা দুর্নীতি ও চাঁদাবাজি করে। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে। ব্যবসায়ীদের চিন্তা নিয়ে ঘুমাতে যেতে হবে না।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর