শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

ঢাকা-৬ আসনে জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে যুব পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

ঢাকা-৬ আসনে জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে যুব পদযাত্রা
ঢাকা-৬ আসনে জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে যুব পদযাত্রা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নানের সমর্থনে একটি যুব পদযাত্রা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি ঢাকা-৬ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বংশালের সুরিটোলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দয়াগঞ্জ থেকে শুরু হয়ে পদযাত্রাটি লোহারপুল, সূত্রাপুর ও ভিক্টোরিয়া পার্ক এলাকা অতিক্রম করে।


বিজ্ঞাপন


পদযাত্রাটি জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সুরিটোলা স্কুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে ড. আব্দুল মান্নান বলেন, ‘যুবসমাজের এই জোয়ার প্রমাণ করে তারা পরিবর্তন ও উন্নয়ন চায়। ঢাকা-৬ আসনের প্রতিটি মানুষের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। আজকের এই পদযাত্রা আমাদের বিজয়ের পথকে আরও সুগম করল।’

তিনি আরও বলেন, যুবসমাজের অংশগ্রহণকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। একইসঙ্গে ঢাকা-৬ আসনের মানুষের সেবায় কাজ করার প্রত্যয় পুনরায় ব্যক্ত করেন তিনি।

এ সময় মহানগরীর অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সর্বস্তরের জনশক্তি ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সবশেষ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর