শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

দলের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা, ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

দলের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা, ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো.জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।


বিজ্ঞাপন


বহিষ্কৃতরা হলেন— নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মেহেদী হাসান সবুজ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্ববায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল, নড়াইল পৌর ছাত্রদলের সাবেক আহ্ববায়ক তানভির সিদ্দিকী আশিক এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মেহেদী হাসান সবুজকে জেলা সাংগঠনিক পদ এবং উল্লেখিত বাকিদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ দিন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন। 

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর