শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রের শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

Islami Andolon
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ওসমান বিন হাদীকে গুলি করার পরে প্রায় দুইমাস অতিবাহিত হতে চললেও আজও মূল অপরাধীদের আটক করতে পারে নাই সরকার। এটা স্পষ্টত সরকারের ব্যর্থতা। হত্যাকারীদের আটক করার বদলে আন্দোলন কারীদের ওপরে হামলা কোনভাবেই গ্রহণযোগ্য না।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে গাজী আতাউর রহমান এসব বলেন। 


বিজ্ঞাপন


গাজী আতাউর রহমান বলেন, ওসমান হাদির চিকিৎসা ও জানাজা নিয়ে সরকারের করণীয় প্রশংসার দাবিদার হলেও শহীদ ওসমানের পরিবার ও জাতির প্রধান চাওয়া ছিল হত্যার বিচার। সেই বিচারকার্যে সরকারের পারফরম্যান্স সন্তোষজনক না এবং এই বিষয়ে সরকারের প্রচেষ্টা শহীদ ওসমান হাদির পরিবার ও জাতিকে আশ্বস্ত করতে পারছে না।

বিবৃতিতে বলা হয়, আন্দোলনরত ওসমান হাদীর স্ত্রী ও বন্ধুদের সঙ্গে কথা বলে অপরাধীদের আটক করার বিষয়ে সরকারের প্রচেষ্টা তুলে ধরে তাদেরকে আশ্বস্ত করা যেতো। সরকার প্রচেষ্টায় আন্তরিক হলে ওসমান হাদীর স্ত্রী ও ইনকেলাব মঞ্চ বিষয়টা অনুধাবন করতো। কিন্তু সেটা না করে শক্তি প্রয়োগ করা সমর্থনযোগ্য হতে পারে না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওসমান হাদীর স্ত্রীর সঙ্গে কথা বলে সরকারের প্রচেষ্টা সম্পর্কে তাকে আশ্বস্ত করতে হবে। শহীদ ওসমান হাদীর পরিবার ও বন্ধুদের প্রতি কোনো সহিংসতা মেনে নেওয়া হবে না

এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর