রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা-১৫ আসন

শুধু এমপি নয়, আগামীর প্রধানমন্ত্রীকে ভোট দেবেন: ডা. মোবারক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

শুধু এমপি নয়, আগামীর প্রধানমন্ত্রীকে ভোট দেবেন: ডা. মোবারক
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে নির্বাচনি সভায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসেন। ছবি- ঢাকা মেইল

মিরপুর ও কাফরুলবাসী শুধুমাত্র একজন সংসদ সদস্যকে নয়, বরং ‘আগামীর প্রধানমন্ত্রী’কে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসেন।

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার পর ‎ঢাকা-১৫ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

ডা. মোবারক আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সমাবেশ শেষে মিরপুর ৬০ ফিট পীরের বাগ মসজিদের সামনে থেকে একটি নির্বাচনি মিছিল শুরু হয়। মিছিলটি জনতা রোড, পরমা গলি, আল মোবারক মসজিদ হয়ে মুক্তি হাউজিংয়ের কাছে গিয়ে শেষ হয়।

Jamaat_2
জামায়াতে ইসলামীর মনোনীত ‘দাঁগিপাল্লা’ প্রতীকের প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষে নির্বাচনি মিছিল। ছবি- ঢাকা মেইল

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, মহানগরী কর্ম পরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোন টিম সদস্য মো. জসিম উদ্দিন, মিরপুর পূর্ব থানা নায়েবে আমীর আনিসুর রহমান, থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী, থানা কর্ম পরিষদ সদস্য সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ রিপন, ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, মাহবুব কবীর, যুবনেতা আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর