যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, তাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র উদ্যোগে নির্বাচনি প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার চলছে উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটি জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসা রটনা, অপপ্রচারের যেন শেষ নেই। কিন্তু অশ্বথ বা বটগাছের শিকড় যতদূরে যায়, জাতীয়তাবাদী শক্তি তার চাইতেও অনেক গভীরে। এটিকে মিথ্যার ঝলকানি দিয়ে নুইয়ে ফেলা যাবে না।’
গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী, সুরকারদের প্রতি আহ্বান জানান তিনি।
এমআর

