বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ক্ষমতায় গেলে আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

ক্ষমতায় গেলে আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে তাদের গঠিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, ‘আমাদের সরকার হবে জনগণের নিকট দায়বদ্ধ। যুগ যুগ ধরে এ দেশে জবাবদিহিতা ছাড়াই দেশ শাসন করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে পর্দার আড়াল থেকে। ক্ষমতাসীনদের দুর্নীতির পাহাড়কে গোপন করা হয়েছে চুপিসারে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় আমরা যদি সেবা করার সুযোগ পাই, আমাদের মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য থাকবেন। তাদেরকে নিয়মিত জনগণের মুখোমুখি হতে হবে এবং প্রতিটি সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে।’

Screenshot_2026-02-05_154402

দায়িত্বের স্বচ্ছতার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সরকার চলবে স্বচ্ছতা এবং ডিজিটাল রেকর্ড ব্যবস্থার মাধ্যমে, যেখানে প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সরকারি কাজ, ব্যয় এবং সেবা প্রদানের প্রতিটি ধাপ নাগরিকরা সরাসরি (রিয়েল-টাইম) পর্যবেক্ষণ করতে পারবেন। জনগণের থেকে লুকিয়ে রাখার এই সংস্কৃতির চিরস্থায়ী অবসান ঘটবে, ইনশাআল্লাহ।’

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর