বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে তুলির ব্যানার টানানোর অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে তুলির ব্যানার টানানোর অভিযোগ
স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে তুলির ব্যানার টানানোর অভিযোগ

ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর নির্বাচনি প্রচারণার ব্যানার ঢেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আগে টাঙানো একটি ব্যানারের ওপর পরবর্তীতে বিএনপির প্রার্থীর ব্যানার টাঙানো হয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সাজুর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট স্থানটিতে তারা আইন অনুযায়ী এবং আগে থেকেই ব্যানার টাঙিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অন্য একটি পক্ষ সেই ব্যানার ঢেকে নতুন ব্যানার টাঙায়, যা সরাসরি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

তারা আরও জানান, বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর