শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

স্বতন্ত্র নির্বাচন করায় বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ এএম

শেয়ার করুন:

স্বতন্ত্র নির্বাচন করায় বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ঢাকা-৭ এর স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আওয়ামী লীগের আমলে কয়েকশ’ মামলার আসামি ইসহাক সরকার দীর্ঘদিন জেলও খেটেছেন। তিনি ঢাকা-৭ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে এই আসনে বিএনপি নেতা হামিদুর রহমান হামিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ইসহাক সরকার।

দলের পক্ষ থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিজের ফেসবুকে পোস্ট করে ইসহাক সরকার লিখেছেন, আলহামদুলিল্লাহ।


বিজ্ঞাপন



বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর