বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা মো. সরওয়ারে আলমের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে। মামলায় সরওয়ারে আলম ছাড়াও ২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম।
অন্যদিকে, একই সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা বলেন,জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের এক্স একাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় জামায়াতের পক্ষ থেকে বঙ্গভবন কর্মকর্তাসহ অজ্ঞাত ২০ জনের নামে একটি মামলা করা হয়েছে। এছাড়াও, জামায়াতের সেক্রটারী গোলাম পরওয়ায় এর একৃস একাউন্ট হ্যাকের ঘটনায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
একেএস/এআর

