শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

জামায়াতের ইশতেহার: সরকারি সব দফতরে বসানো হবে সিসি ক্যামেরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

জামায়াতের ইশতেহার: সরকারি সব দফতরে বসানো হবে সিসি ক্যামেরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ইশতেহারে দলটি জানিয়েছে, সরকারি দফতরের সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যাতে সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 


বিজ্ঞাপন


ইশতেহার ঘোষণায় জামায়াত আমির বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যেকোনো স্তরে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পদ্ধতিগত সংস্কার বাস্তবায়ন করা হবে। প্রশাসনের সকল স্তরে সেবাসমূহ ডিজিটালাইজ করে সরাসরি যোগাযোগ ও তদবির বন্ধ করা হবে।

জামায়াত আমির বলেন, শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা, নৈতিক নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা সংবলিত পাঠ্যক্রম যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতির জন্য শাস্তি নিশ্চিতে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর