বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলুম চলতে পারে না: সারজিস আলম

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলুম চলতে পারে না: সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র ছয় দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবং পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের নির্বাচনি মাঠ এখন সরগরম। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, শুনছেন মানুষের সুখ-দুঃখের কথা। 
 
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার নির্বাচনি এলাকায় টানা প্রচার চালাচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারের ১৬তম দিনে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি।  

সারজিস বলেন, শান্তিতে থাকার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, গত দেড় বছরে একটি দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্ম করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাওয়ার কোনো সময় নেই।


বিজ্ঞাপন


সারজিস আলম বলেন, যে নেতারা গত দেড় বছরে মানুষের সঙ্গে জুলুম ও মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় গেলে মানুষকে মানুষ মনে করবে না।

এ সময় এমন ব্যক্তিদের আগামী দিনে বয়কট করার আহ্বান জানান সারজিস।

অন্যদিকে একই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরও বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রত্যন্ত গ্রামের মানুষের কথা শুনছেন এবং গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন পথসভায় অংশ নিচ্ছেন।

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিজ্ঞাপন


নির্বাচন ঘনিয়ে আসায় দুই আসনেই প্রার্থীদের প্রচারণায় ভোটের মাঠ আরও জমে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক.ম/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর