বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জামায়াতের ইশতেহারে সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

জামায়াতের ইশতেহারে সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়
জামায়াতের ইশতেহারে সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে রাজধানীতে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করে জামায়াত।

সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় নিয়ে জামায়াত তাদের ইশতেহারে বলেছে, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠন করা হবে।


বিজ্ঞাপন


আট ভাগে ৪১ দফা ইশতেহার ঘোষণা করছে জামায়াতে ইসলামী। যার মধ্যে ২৬ টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৫টি 'হ্যাঁ' ও ৫ টি 'না'।

আরও পড়ুন: ২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

ইশতেহারের প্রথমভাগে রয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ, দ্বিতীয় ভাগে আত্মনির্ভরতার পথ নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়, তৃতীয়ত ভাগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান, চতুর্থ ভাগে স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন, পঞ্চম ভাগে মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন, ষষ্ঠ ভাগে সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন, সপ্তম ভাগে যুবকদের নেতৃত  প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ ও অষ্টম ভাগ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র।

টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর