বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচিত হলে চাঁদাবাজ-সন্ত্রাসীরা কখনো আশ্রয় পাবে না: হাবিব 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

habib
হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি- ঢাকা মেইল

ঢাকা- ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও অপরাধে জড়িতদের কখনো আশ্রয় দেবেন না। সকলকে সততা ও আইন মেনে এলাকার উন্নয়নের জন্য কাজ করারও আহ্বান জানান তিনি

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ব্যাপকভাবে ভোট দান করে, তা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। ভোটারদের নিজের পরিবার, আত্মীয় ও প্রতিবেশীদের নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।’

হাবিব বলেন, ‘এই নির্বাচন আমাদের অনেক সহযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে এসেছে। শহীদ শরীফ ওসমান হাদিসহ বহু সহযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের প্রতি সম্মান জানাতে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে।’

তিনি বলেন, ‘আমাদের এলাকায় গ্যাসের সমস্যা, পানির সমস্যা, জলাবদ্ধতা রয়েছে। শিশুদের জন্য খেলার মাঠ নেই, হাসপাতাল একটিমাত্র এবং তা আধুনিকীকরণের প্রয়োজন। এসব সমস্যার সমাধান করা যাবে নির্বাচনের মাধ্যমে জনগণকে শক্তিশালী করে।’

হাবিব উল্লেখ করেন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও আত্মত্যাগের কথা। তিনি বলেন, আমরা কখনোই মানুষের ক্ষতি করে দলের স্বার্থে কাজ করতে পারব না।


বিজ্ঞাপন


তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে বিজয়ী হয়ে দল এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব। তিনি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ এবং উন্নয়নমুখী ঢাকার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর