বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নাহিদের রিট খারিজ, বিএনপির প্রার্থী কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

নাহিদের রিট খারিজ, বিএনপির প্রার্থী কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজের আদেশ দেন।


বিজ্ঞাপন


দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে তাঁর প্রার্থিতা স্থগিত চেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট করেন।

আদালতের আদেশের পর সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এ সিদ্ধান্তের ফলে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম রিটটি করেছিলেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়।

নাহিদ ইসলামের পক্ষে রিটটি করেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আইনজীবী আলী আজগর শরীফী।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর