রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

শেয়ার করুন:

এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। একটি বিদেশি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তার মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন জয়নাল আবেদীন শিশির।

পোস্টে শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তাকে উদ্দেশ করে লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’ 
বার্তাটি যিনি পাঠিয়েছেন, তিনি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন বলে জানান শিশির।

ফেসবুক পোস্টে এনসিপির এই নেতা আরও লেখেন, আজ তাকে ওই নম্বর থেকে অফলাইনে ও অনলাইনে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তুলে লেখেন, ‘হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে?’ 

শিশির বলেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করতেই তারা রাজনীতিতে এসেছেন। ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম, প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে শিশির লেখেন, ‘আমরা থামতে জানি না, আমরা থামবো না, ইনশাআল্লাহ।’ 

হত্যার হুমকির ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশির। 

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর