মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জুলাই মঞ্চের কমিটি পুনর্গঠন, মুখপাত্র আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

Hanif
আবু হানিফ।

ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে জুলাই মঞ্চের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ১২১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়, যা জুলাই মঞ্চের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।


বিজ্ঞাপন


‘ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত’- স্লোগান ধারণ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবে অংশ নেওয়া রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত জুলাই মঞ্চ দেশের নাগরিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষার প্রত্যয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় নতুন করে এই আহ্বায়ক কাঠামো ঘোষণা করা হলো।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম তালুকদার। সদস্যসচিব করা হয়েছে সাকিব হোসাইনকে। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই রাজবন্দি আবু হানিফ এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন ওয়াসির আল মাসতুর।

কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সমন্বয়ক ও সংগঠকের পাশাপাশি শহীদ পরিবার, আহত, ছাত্র, শ্রমিক, যুব, আলেম সমাজ, মানবাধিকার, জনকল্যাণ ও প্রতিরোধমূলক বিভিন্ন খাতের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আন্দোলনের সময় সক্রিয় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে বলে নেতারা জানিয়েছেন।

জুলাই মঞ্চের নেতারা জানান, এই কমিটির মূল লক্ষ্য হলো জুলাই আন্দোলনের ঐক্যের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গণহত্যা ও দমন-পীড়নের বিচার, নাগরিক অধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে ধারাবাহিক আন্দোলন জোরদার করা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, জুলাই মঞ্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত বছরের ১৮ ফেব্রুয়ারি।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর