সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নাটোরে ধানের শীষের কর্মীদের হামলায় মাথা ফাটল দুজনের

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে ধানের শীষের কর্মীদের হামলায় মাথা ফাটল দুজনের
বিএনপি কর্মীদের হামলায় রক্তাক্ত দুজন। ছবি: ঢাকা মেইল

নাটোর-৩ (সিংড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের দুই কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে ধানের শীষের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের সুকাশ বাজারে এ ঘটনা ঘটে।

আহত কর্মীরা জানান, রোববার সকালে উপজেলার সুকাশ বাজারে ধানের শীষ প্রতীকের সমর্থক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডালিম তালুকদার, বিএনপিতে যোগ দেওয়া মিন্টু, শাহজাহানসহ ১৫/২০ জন মিলে এলাকায় প্রচারকালে বলেন, যারা ধানের শীষে ভোট দেবে, শুধুমাত্র তারাই ভোটকেন্দ্রে যাবে।’ এসময় বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থক মিজানুর রহমান (৩৫) ও আজিজুল ইসলাম (৫০ )সহ ৪/৫ জন প্রতিবাদ করলে ধানের শীষের সমর্থকরা বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘোড়া প্রতীকের সমর্থক মিজানুর ও আজিজুলের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 


বিজ্ঞাপন


এ বিষয়ে অভিযুক্ত ডালিম তালুকদার বলেন, আমার বিরুদ্ধে অভিযযোগটি মিথ্যা। আমি মারামারির সময় ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর