শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাকা ১৮ আসন: নির্বাচনি প্রচারে বিএনপি প্রার্থী জাহাঙ্গীরের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

BNP JAHAGIR
স্বামী জাহাঙ্গীর হোসেনের পক্ষে গণসংযোগ রাজিয়া সুলতানার। ছবি- সংগৃহীত

ঢাকা-১৮ আসনে নারী শিক্ষার অগ্রগতি বাড়াতে একাধিক স্থানে গার্লস স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা।

আর মাদ্রাসাগুলোতে ইংরেজি ভার্সন চালুর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তার স্বামীর পক্ষে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাজিয়া সুলতানা আরও বলেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা, দক্ষতা ও নিরাপত্তা- এই তিনটি বিষয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।’

তিনি বলেন, ‘নারী শিক্ষার পাশাপাশি নারীদের জন্য বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী উপযুক্ত কর্মক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।’ 


বিজ্ঞাপন


উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, আওলাদ হোসেন, আলফাজ উদ্দিন, মোস্তফা সরকার, মাসুম বিল্লাহ, মীর হোসেন মূসা।

এছাড়াও মহিলা দলের শোহেলী পারভীন শিখা, আফসানা রহমান, আনুশা আনু, ফারজানা কাকন ও জাকেরা জেসমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন রাজিয়া সুলতানা।


এএইচ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর