বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

চার নারী সদস্য নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

চার নারী সদস্য নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিকাল সাড়ে ৩টার দিকে বৈঠকে বসে দলটি। 
 
প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে চারজন নারী সদস্য আছেন।
 
ভোটের প্রচারে গিয়ে দলটির নারী সদস্যরা আক্রমণের শিকার হয়। এ অভিযোগ নিয়ে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
 
এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর