শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না: ইশরাক
নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না: ইশরাক

নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগে এসে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


ইশরাক হোসেন বলেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি। বিগত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে, তারা নানাভাবে নির্বাচনি প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

একই সঙ্গে, প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ারও আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতাকর্মীদের কাছে গণসংযোগে এসে ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, সবাইকে ঘর বরাদ্দ দেওয়া হবে, প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করা হবে। যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিগত সরকারের আমলে, তাদের চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, একজন মারা গেলে পরিবারের আরেকজনকে চাকরিতে পুনর্বহাল করা হবে।

বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেই যে তাদের প্রতি অন্যায়-অবিচার করা হবে, এমন কখনোই হবে না। যারা দোষী তাদের বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হবে। যে দলেরই সমর্থক হোক না কেন, তাদের প্রতি কোনো প্রতিহিংসাপরায়ণ হবে না বিএনপি।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর