ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি তাদের ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
নতুন রাজনৈতিক দল এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে তাদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত অনুষ্ঠানে দলটি তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে মোট ৩৬টি প্রতিশ্রুতি তুলে ধরে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: একজনকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ
ইশতেহারে দেশের নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ এবং তরুণদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এম/এআর

