বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

নারীর নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন রাখলেন মুফতি আমির হামজা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

শেয়ার করুন:

Amir hamza
ভোররাতে আমির হামজার বিশেষ অনুরোধ

এক মাকে প্রকাশ্য দিবালোকে অপমানের অভিযোগ তুলে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই প্রশ্ন রাখেন।


বিজ্ঞাপন


পোস্টে মুফতি আমির হামজা লেখেন, সারাদিনের ব্যস্ততা শেষ করে বালিশে মাথা রাখামাত্রই মনে পড়ে গেল—আজ রাস্তায় প্রকাশ্য দিবালোকে কেউ একজন আমার মাকে অপমান করেছে। সন্তান হিসেবে এটা মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে।

image

তিনি আরও বলেন, যারা দিনের আলোয় আমাদের মা-বোনদের সাথে এত নোংরা আচরণ করতে পারে, তাদের কাছে আমাদের মা-বোনেরা কতটুকু নিরাপদ? একজন সন্তান হিসেবে সকলের কাছে এই প্রশ্ন রেখে গেলাম।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর