বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে অব্যাহতি দেওয়া মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর পাশে দাঁড়ালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নওগাঁর এই মুয়াজ্জিনের খবর গণমাধ্যমে প্রকাশের পর নজরে আসে তারেক রহমানের। পরে তার নির্দেশে একটি প্রতিনিধি দল আমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে দুই মাসের অগ্রিম বেতনের পরিমাণ অর্থ তুলে দেন।
আগামীতেও তার পাশে থাকার কথা জানায় তারেক রহমানের পাঠানো প্রতিনিধি দল।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধি দলে ছিলেন 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত সোমবার জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের চাপে তাঁকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে ফেসবুকে অভিযোগ করেন মুয়াজ্জিন আল আমীন চৌধুরী। এ নিয়ে সমালোচনা শুরু হলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয়।
বিজ্ঞাপন
বিইউ/এআর

