শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এই জেলায় সফরে যাচ্ছেন তিনি। দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপি প্রধানের নির্বাচনী এই সমাবেশকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। তার রাজশাহী সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


দলীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত এই জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

বিএনপির স্থানীয় নেতাদের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে গিয়েছিলেন তারেক রহমান। এবার তিনি জনসভা মঞ্চ থেকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

TAREQUE-2রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, তারেক রহমান রাজশাহীসহ উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবেন। তার বার্তার মধ্য দিয়ে দেশের মানুষ এগিয়ে যাবে।

সফরের কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন তিনি নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে বক্তব্য দেওয়ার পর বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে রাত ৮টায় জনসভায় যোগ দেবেন। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।


বিজ্ঞাপন


সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর