প্রতিটি শিশুর জন্য দেশের সর্বোচ্চ দায়িত্ব নেওয়ার সুযোগ থাকবে, এমন রাষ্ট্রই গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি। এই পোস্টে একটি শিশুকে কোলে নিজের ছবি পোস্ট করেন।
বিজ্ঞাপন
পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘বংশগত ও পরিবারতান্ত্রিক ক্ষমতার রাজনীতি আর নয়।’
তিনি আরও লেখেন, ‘এই রাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য তার যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে একদিন দেশের সর্বোচ্চ দায়িত্ব নেওয়ার সুযোগ থাকবে। এমন রাষ্ট্রই আমাদের স্বপ্ন।’
হাসনাত হাসনাত আবদুল্লাহ’র পোস্টটি প্রথম এক ঘণ্টায় সোয়া লাখের বেশি রিয়েক্ট পড়েছে। এতে কমেন্ট পড়েছে ৫ হাজারের অধিক এবং শেয়ার হয়েছে হাজারের বেশি।
এএম

