বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিগত বছরের মতো এবার ভোট ডাকাতি করতে দেবেন না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১৩ এএম

শেয়ার করুন:

tareq
গাজীপুরের সমাবেশে তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিগত বছরগুলোতে জনগণের ভোট ডাকাতি হয়েছে। এজন্য এবার যেন কেউ ভোট ডাকাতি না করতে পারে সে ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে এসে জামাতে আদায় করতে আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


গাজীপুরের নানা উন্নয়নের প্রতিশ্রতি দিয়ে তারেক রহমান বলেন, গাজীপুরকে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী বলা হয়। এদেশে এই গার্মেন্টস শিল্প এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই শিল্পের প্রসার ঘটেছিল বাংলাদেশে। এর ফলে দেশের লক্ষ লক্ষ মা-বোন ও ভাইদের কর্মসংস্থান হয়েছে।

Tareq2

তারেক রহমান বলেন, এদেশ থেকে বিদেশে শ্রমিক পাঠানোর কাজটিও বিএনপি সরকার করেছিল। এদেশের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য জন্য যদি কেউ চিন্তা করে থাকে সেটিও বিএনপি সরকার। এই শিল্পকে নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে। গাজীপুরে যাতে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের কৃষিকার্ড প্রদান বাস্তবায়ন করব। শ্রমিকদের অধিকার নিশ্চিত করব। 

চব্বিশের জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বিরাট ভূমিকা ছিল জানিয়ে তিনি বলেন, লাখ লাখ মানুষ রাজপথে অধিকার আদায়ে লড়াই করেছে। এই যে গণতন্ত্রের লড়াই হয়েছে সেটি রক্ষা করতে আগামী ১২ তারিখ সবাই ভোরবেলায় ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ  ভোটকেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। যাতে আগে থেকেই কেউ সেখানে অবস্থান না করতে পারে। বিগত বছরে যেভাবে ভোট ডাকাতি হয়েছে এবার সেই ডাকাতি করতে দেবেন না। নিজ অধিকার নিশ্চিত করেই ফিরবেন।


বিজ্ঞাপন


Tareq3

এ সময় তারেক রহমান গাজীপুরের ৫টি আসনে মনোনীত ধানের শীষের প্রার্থীদের সম্মুখে এনে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, গাজীপুর নিয়ে আমাদের যেসব পরিকল্পনাগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করতে এই প্রার্থীদের পাশে থাকবেন। তাদের বিজয় নিশ্চিত করতে হবে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর