রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আজ ২ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম

শেয়ার করুন:

আজ ২ দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে দুই দিনের সফরে আজ শুক্রবার উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দুই দিনে তিনি আটটি জেলায় নির্বাচনি সভা করবেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ কথা জানান। তিনি জানান, শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সভা করবেন জামায়াত আমির। পরের দিন শনিবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন ডা. শফিকুর রহমান। একই দিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সভা করে ঢাকায় ফিরবেন তিনি।


বিজ্ঞাপন


আগামী রোববার দুপুর ১২টা থেকে ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াত আমির।

জামায়াত জোটের অবশিষ্ট ৪৭টি আসন সম্পর্কে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আজ আমাদের নির্বাচনী কমিটির বৈঠক চলছে। আশা করছি বৈঠক শেষে এ বিষয়ে ঘোষণা দিতে পারব।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর