মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। 


বিজ্ঞাপন


একই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নও বাতিল করা হয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। 

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর