মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

নিবন্ধন সার্টিফিকেট পেল এনসিপি, ইসিকে ‘শক্ত অবস্থানে’ থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

nahid
নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: ঢাকা মেইল

নির্বাচন কমিশন (ইসি) থেকে দলের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আরপিও সংশোধনীকে সাধুবাদ জানিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ‘শক্ত অবস্থান’ ধরে রাখার পরামর্শ দেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছ থেকে দলের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সিইসির সঙ্গে বৈঠকও করেন।  


বিজ্ঞাপন


বৈঠককালে নাহিদ ইসলাম নির্বাচনসংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান। একইসঙ্গে তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে। ‘প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে’ এই প্রস্তাবনা থেকে ইসি যেন সরে না আসে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে 'এক মার্কায় নির্বাচনের জন্য' এবং ‘আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে 'শক্ত অবস্থানে' থাকার জন্য বলেছে।

আরও পড়ুন

জামায়াতের সমালোচনা পাটওয়ারীর, বিএনপির সঙ্গে ঐক্যের বার্তা

বাউলদের পক্ষে বিবৃতি দিয়ে তোপের মুখে এনসিপির ব্যাখ্যা

নাহিদ ইসলাম বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেটা বলা হয়েছে।


বিজ্ঞাপন


NCP2

ডিসি-এসপি বদলির বিষয়ে তিনি বলেন, ডিসি-এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। এই প্রভাবের কারণে নির্বাচনে প্রভাব বিস্তার করবে।

নাহিদ বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না। এছাড়াও নির্বাচনে অপতথ্য বা ভুল তথ্যের বিস্তার রোধে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর