মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুক্তরাজ্য সফরে গেলেন জামায়াত সেক্রেটারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

যুক্তরাজ্য সফরে গেলেন জামায়াত সেক্রেটারি
মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

প্রবাসীদের সাথে মতবিনিময়সহ বেশ কিছু কাজে যুক্তরাজ্য সফরে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। 

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।


বিজ্ঞাপন


সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য সফরকালে তিনি সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।

বিমানবন্দরে জামায়াত সেক্রেটারিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন- তার ব্যক্তিগত সচিব মো. হাসান ফয়জুল্লাহ, তার ছোট ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান এবং সেক্রেটারি জেনারেলের নির্বাচন কমিটির সেক্রেটারি আব্দুল কাইউম ফয়সাল।

তিনি আগামী ৬ ডিসেম্বর বিকেলে দেশে ফিরবেন বলে জানা গেছে।

টিএই/এমআই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর