বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার অসুস্থতায় রোড শো কর্মসূচি স্থগিত করল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

BNP
বিএনপির কর্মসূচি স্থগিত। ছবি: সংগৃহীত

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস উপলক্ষে যে ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করেছে বিএনপি।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।


বিজ্ঞাপন


রিজভী আহমেদ বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে৷ বিদেশ যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি মেডিকেল বোর্ড। তবে তার শারীরিক অবস্থা অবনতিও হয়নি।

হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়ে রিজভী বলেন, নেত্রীর প্রতি শ্রদ্ধা ও আবেগ সে কারণে তারা (নেতাকর্মীরা) যাচ্ছেন। কিন্তু ভিড় করতে গিয়ে অন্যান্য রোগীদের  চিকিৎসায় বিঘ্ন ঘটানো যাবো না। যারা ভিড় করছেন, অবস্থান করছেন তাদের ভিড়ের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আপনাদের সবাইকে বলবো নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করুন।

আরও পড়ুন

অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, আপাতত এভারকেয়ারেই চিকিৎসা

দেশে ফিরতে তারেক রহমানের বাধা কোথায়?

এর আগে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, সারাদেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করতে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। এ উপলক্ষে দেশব্যাপী রোড শো করবে দলটি। এছাড়া ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।


বিজ্ঞাপন


বিএনপি মহাসচিব বলেন, দেশ এবং জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষ আরও বর্ণিল আনন্দময় এবং অর্থবহ করতে এবারও বিএনপি সারাদেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা, বিজয়ের রোড শো-সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি 'বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর