শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, ‘খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।’ শনিবার এএফপির বরাত দিয়ে গালফ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


এছাড়া পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন নিউজসহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।  

ভারতের গণমাধ্যম এনডিটিভি খালেদা জিয়াকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি।’

এছাড়া টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। 


বিজ্ঞাপন


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ লিখেছে, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিকাল।’ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেয়া হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর