মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন’
দুপুরে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এনসিপির তিন নেতা।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বিএনপি নেত্রীর জন্য দোয়া করতে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তারা। সেখান থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এনসিপি নেতাদের মধ্যে ছিলেন দলের এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


বিজ্ঞাপন


এনসিপি নেতারা জানান, সংকটাপন্ন হলেও খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকদের দেওয়া নির্দেশনাও তিনি বুঝতে পারছেন।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে উনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, সেটি যেন উনি নিজ চোখে দেখে যেতে পারেন। উনি যে ক্লিনিক্যাল অপারেশনের মধ্য দিয়ে গিয়েছেন, মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ যেন উনাকে হাসিনার ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখেন।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘উনার শারীরিকভাবে সঠিক চিকিৎসা জেলের মধ্যে নিতে দেওয়া হয়নি। আমরা শুনেছি, যদি কোনো ডাক্তার উনাকে চিকিৎসা করতে আসতেন, তাকে হয়রানি করা হতো। ১৮ পরবর্তী সময়ে বিভিন্ন ডাক্তারকেও ভয়ভীতি দেখানো হতো। এভাবে ক্রমশ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সবাই উনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন।


বিজ্ঞাপন


৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

এএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর