রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার সুস্থতা কামনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন। 


বিজ্ঞাপন


আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর