শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে উগ্রবাদীদের স্থান নেই: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষাপ্রতিষ্ঠানে উগ্রবাদীদের স্থান নেই: ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো মুক্তচিন্তার জায়গা, এখানে উগ্রবাদীদের কোনো স্থান নেই। শিক্ষকদের দায়িত্ব প্রতিটি শিক্ষার্থীকে মুক্তভাবে ভাবতে শেখানো।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষাঙ্গনের নীতিগত অবস্থান ও মুক্তচিন্তার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ এসব বলেন।

ববি হাজ্জাজ বলেন, যেকোনো ধরনের উগ্রপন্থা দেশের অগ্রগতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। শিক্ষাপ্রতিষ্ঠান হলো মুক্তচিন্তার চর্চার স্থান, আর প্রতিটি শিক্ষার্থীকে মুক্ত মনে ভাবতে শেখানো শিক্ষকদের অন্যতম দায়িত্ব।

এনডিএম চেয়ারম্যান বলেন, ১৯৫২, ৭১, ৯০ এবং ২০২৪ সালের প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে মুক্তচিন্তা ও তরুণদের সাহসিক ভূমিকা আমাদের জাতির ইতিহাস বদলে দিয়েছে। সেজন্য শিক্ষাঙ্গনে উগ্রবাদী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। তিনি শিক্ষকদের সামাজিক মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন- লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহানারা জামান, উপাধ্যক্ষ মুহাম্মাদ নাজমুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আইয়ুব আলী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ শামিমা নার্গিস, এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইউসুফ প্রমুখ।

এএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর