রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্যসচিব নান্নু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্যসচিব নান্নু
প্রকৌশলী ইশরাক হোসেন ও অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু

প্রকৌশলী ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুমোদনক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, নতুন এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলের নীতি-আদর্শ নবীন প্রজন্মের মাঝে বিস্তারে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর