মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৪ এএম

শেয়ার করুন:

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী

ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈঠক করেছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই জামায়াতের: পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন– সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

আরও পড়ুন: ইমামদের এই সমাজের দায়িত্ব নিতে হবে: জামায়াত আমির

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভয়মুক্ত পরিবেশে আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ, সব দলের জন্য সমান সুযোগ তৈরি, দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর