মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াত সরকার গঠন করলে ‘বিষ খাবেন’ ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

জামায়াত সরকার গঠন করলে ‘বিষ খাবেন’ ফজলুর রহমান

জামায়াত কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী হলে এবং দেশে জামায়াত সরকার গঠন করতে পারলে ‘বিষ খাবেন’ বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে কিশোরগঞ্জের ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই প্রার্থী এ ঘোষণা দেন।  

ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম।”


বিজ্ঞাপন


বিএনপির এই প্রার্থী বলেন, ‘এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে ‘ম্যাডাম আমাদের বাঁচান’। তখন বাঁচাইছিল। এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার; এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক; এরা বেইমান; এরা অকৃতজ্ঞ।’

আরও পড়ুন

বিএনপির মনোনয়ন পেলেন সেই ফজলুর রহমান

ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করল বিএনপি

নিজেকে ‘আদর্শিক যুদ্ধের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান।

ফজলুর রহমান বলেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয় “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ভোটার, তার কাছেই আমি ভোট চাই। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল।’
 
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা। 


বিজ্ঞাপন


ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর